Monday, October 17, 2011

ফটোশপ জোন(পর্বঃ২৯- জেলী বা জেল এর মত টেক্সট/জেল টেক্সট ইফেক্ট )

বন্ধুরা কেমন আছেন সবাই? অ......নে......ক দিন পরে লিখতে বসলাম। ইদানিং খুব ব্যস্ত সময় কাটছে। আজ সময় পেয়ে তাই হয়ে গেলাম back in action . আজ আমি অসাধারণ একটি টেক্সট ইফেক্ট দেখাব, জেল বা জেলীর মত টেক্সট ইফেক্ট। আর কথা বাড়িয়ে চলুন শুরু করি। যা দেখতে নিচের মত হবে।
কাজ নিয়ে বিশ্লেষনঃ
জেল সাধারনত বাইরের দিকে হালকা রঙের এবং ভিতরের দিকে একটু গাঢ় রঙের হয়।তাছাড়া এর উপরের পৃষ্ঠে আলোর প্রতিফলনের জন্য জেল চকচক করে। এখানেও তাই করা হয়েছে।
একটি ডকুমেন্ট খুলুন,আমারটা ৮০০x৬০০ পিক্সেল। টেক্সট টুল সিলেক্ট করে এর জন্য নিচের মত সেটিংস ঠিক করুন।

এখন নিচের মত লিখুন।
blending mode এ গিয়ে নিচের মত মান নির্ধারণ করুন।
ফলে নিচের মত হবে।
এখন inner shadow এর জন্য নিচের মত মান নির্ধারন করুন। আপনি যে রঙ্গে লেখটি লিখেছেন,inner shadow এর জন্য তার জন্য আরেকটু গাঢ় রঙ নির্বাচন করুন। এর ফলে লেখটির উপরের অংশে এবং ভিতরের দিকের কিছু অংশের রঙ গাঢ় হবে।
নিচের মত পাবেন
এখন outer glow তে নিচের মত মান দিন। outer glow এর  উইন্ডোতে যে ছোট আকারের রঙ নির্বাচনের অপশন আছে তাতে  টেক্সট এর চেয়ে হালকা কালার সিলেক্ট করুন।
নিচের মত হবে
inner glow এর জন্য নিচের মত মান দিন। এক্ষেত্রে টেক্সট এর চেয়ে গাঢ় রঙ সিলেক্ট করুন
নিচের মত হবে
এবার bevel and emboss। এখানে attitude এর মান চেঞ্জ করতে ভুলবেন না।
ফলে নিচের মত পাবেন
এখন satin এ নিচের মত মান দিন। satin এর রঙ হিসেবে আপনার টেক্সট এর রঙ্গটিই নির্ধারন করুন।

নিচের মত হবে
আরেকটু কাজ বাকি। ব্রাশ সিলেক্ট করে নিচের মত এর সেটিংস ঠিক করে নিন টুলস অপশন্স বার থেকে। বারে dissole mode সিলেক্ট করে opacity আর flow ভুলবেন না।
এখন নতুন লেয়ার তৈরি করে তাতে লেখাটির ঠিক মাঝখান বরাবর একটি ক্লিক করুন, নিচের মত পাবেন

এবারে এই লেয়ারের মোড এবং opacity এর মান যথাক্রমে overlay ও 67% করুন।
এবার দেখুন , নিচের মত হবে
এইতো!!!!
সবাই ভালো থাকবেন,কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।

ফটোশপ জোন(পর্বঃ২৮-ভ্যারোবোর্ড তৈরি(২))

গতপর্বের পরে
line tool সিলেক্ট করুন। এর জন্য টুলস অপশন্স বারে নিচের মত মান নির্ধারণ করুন।
এটা দিয়ে নিচের মত লাইন টানুন। প্রতিটা লাইনই আলাদা লেয়ারে তৈরি হবে। আপনি ইচ্ছা করলে লেয়ারগুলো rasterize করে নিতে পারেন।
এবারে রেজিস্টর তৈরির পালা। rounded rectangle tool দিয়ে নিচের মত করে একটি semi rectangle তৈরি করুন। এটিও নতুন লেয়ারে তৈরি হবে।

এখন pencil tool দিয়ে বিভিন্ন কালারের রেখা আকুন । এই রেখাগুলো রেজিস্টরের কালার কোড হবে।
pencil tool এর সাইজ হবে নিচের মত
পেন্সিল দিয়ে আকার পরে
এখন রেজিস্টরের ডানপাশের অংশ rounded rectangle tool দিয়ে বৃত্তের মত করে অবঅজেক্ট তৈরি করুন।
এভাবে বামপাশেও তৈরি করুন।
এখন দুইবার ctrl+E প্রেস করুন। ফলে রেজিস্ট্রের এই তিনটি অংশের লেয়ার পরস্পর মিলে যাবে। উল্লেখ্যা ডান ও বামপাশের গোল করে তৈরি করা অংশটি রেজিস্টরের প্রলম্বিত অংশ।
রেজিস্টরের জন্য blending option এ নিচের মত মান নির্ধারণ করুন।


নিচের মত পাবেন।

রেজিস্টরের দুইপাশে পেন্সিল টুল দিয়ে দুটি দাগ আকুন,দেখে মনে হয় যেনো, দুটি ছোট তার দিয়ে রেজিস্টরটি আটকানো আছে।

এই লেয়ারটি কপি ডুপ্লিকেট করুন এবং ফলে আরেকট রেজিস্টর পাবেন। রেজিস্টরকে বামদিকে সরিয়ে নিচের মত করুন। ফলে নিচের মত পাবেন।

আমি আরেকটু এডিট করে নিলাম।
সবাইকে ধন্যবাদ।

ফটোশপ জোন(পর্বঃ২৭-ইলেক্ট্রনিক ভ্যারোবোর্ড তৈরি(১))

যেকোনো ডকুমেন্ট খুলে নিচের মত সিলেকশান করে #639E42 কালার দিয়ে ফিল করুন।
এখন select-> modify-> contract এ ক্লিক করে যে বক্স পাবেন তাতে মান দিন ১৩পিক্সেল। ফলে নিচের মত সিলেকশান ছোট হয়ে আসবে।
নতুন লেয়ার তৈরি করে তাতে এই সিলেকশানটি #1C4A02 কালার দিয়ে ফিল করুন।
Lasso tool দিয়ে এই লেয়ারে নিচের মত সিলেকশান তৈরি করে delete প্রেস করুন। ফলে ঐ অংশটুকু ডিলিট হবে এবং এর নিচের লেয়ারে থাকা সবুজ অপেক্ষাকৃত কম সবুজ উংশটি দেখা যাবে।
এখন elliptical tool(not selection tool) সিলেক্ট করুন। এটা দিয়ে নিচের মত বৃত্ত তৈরি করুন। বৃত্তটি নতুন লেয়ারে তৈরি হবে।

লেয়ারটি rasterize করুন লেয়ারের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে।
এরপর জন্য নিচের মত blending option এ মান নির্ধারণ করুন।

gradient overlay এর মান হিসেবে নিচের মত মান সেট করুন। আর opacity এর জন্য সামঞ্জস্যপূর্ণ মান নির্ধারণ করুন।
এই বৃত্তের উপর আরেকটি বৃত্ত আকি elliptical marquee tool দিয়ে।

সাদা বৃত্তের লেয়ারের নিচে আরেকটি নতুন লেয়ার তৈরি করুন। এরপর সাদা বৃত্তের লেয়ার সিলেক্ত করে ctrl+E প্রেস করুন। ফলে লেয়ারটি নতুন লেয়ারের সাথে মিশে যাবে। এরপর সাদা ও কালো বৃত্তের লেয়ারকেও merge করুন একইভাবে। এরপর এর কয়েকটি কপি তৈরি করে নিজের মত বিন্যস্ত করুন।
পরের পর্বে ভ্যারোবোর্ড এর পরিপূর্ণতা দান করব। সবাইকে ধন্যবাদ।

Sunday, October 16, 2011

ফটোশপ জোন(পর্বঃ২৬- মেটাল টেক্সট বা ধাতব লেখা তৈরি)

নতুন একটি ডকুমেন্ট খুলুন ফরগ্রাউন্ড কালার ও ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যথাক্রমে কালো ও সাদা রঙ সিলেক্ট করুন। Gradient tool সিলেক্ট করে এর জন্য নিচের মত মান নির্ধারণ করুন টুলস অপশন্স বার থেকে
ডকুমেন্টের উপরের ডান কোণা থেকে নিচের বাম কোণা পর্যন্ত ড্র্যাগ করুন। নিচের মত পাবেন।
filter->noise-> add noise কমান্ড দিলে একটি বক্স পাবেন তাতে নিচের মত মান দিন।
ফলে নিচের মত পাবেন।
filter -> blur-> motion blur কমান্ড দিন। নিচের মত বক্স পাবেন। এতে নিচের মত মান দিন।
ফলে নিচের মত হবে।
এখন এর নিচের অংশে অর্থাৎ যেখানে একটু গাঢ় রঙ হয়েছে সেখানে টেক্সট টুল দিয়ে নিচের মত লিখুন।
এই টেক্সটটি নতুন লেয়ারে লিখা হয়েছে। উল্লেখ্য যেকোনো টেক্সট আলাদা টেক্সট লেয়ারে লিখা হয়।
ctrl ধরে টেক্সট লেয়ারের থাম্বনেইলে একটি ক্লিক করুন। ফলে টেক্সটের চারপাশে সিলেকশান তৈরি হবে।
এখন ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করুন।

এখন টেক্সট লেয়ারটি ফেলে দিন বা hide করে রাখুন।

ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ডুপ্লিকেট করুন এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটি hide করে রাখুন। ডপ্লিকেট লেয়ারটি সিলেক্ট রাখুন।
ctrl+shift+I প্রেস করুন। ফলে ইনভার্ট সিলেকশান তৈরি হবে। অর্থাৎ আপনার টেক্সটের চারপাশে যে সিলেকশান তৈরি হয়েছিল তা ডিসিলেক্ট হয়ে এর বাইরের অংশ সিলেক্ট হবে। delete প্রেস করুন। বাইরের অংশ ডিলিট হবে।
এখন blending option সিলেক্ট করে নিচের মত মান নির্ধারণ করুন।


এর ফলে নিচের মত পাবেন।
তাছাড়া Bevel and emboss এর মান যদি নিচের মত করেন,
তাহলে নিচের মত সূক্ষ কিনারা বিশিষ্ট টেক্সট পাবেন
সবাইকে ধন্যবাদ।
আগের পর্বের স্ক্রুগুলো এই লেখায় লাগিয়ে দিলে কেমন হয় ?