Friday, October 14, 2011
Windows 7 ইনস্টল করুন USB পেন ড্রাইভ থেকে
‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’
আমি জানিনা এ টিউন টি আগে হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন, তবে যারা জানেনা তাদের জন্য এ টিউন টি করছি আজকাল বাজারে অপটিক্যাল ড্রাইভ ছাড়া প্রচুর নোটবুক পিসি পাওয়া যায়। এসব নোটবুকে USB পেন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। এছাড়া ও ল্যাপটপ অথবা ডেস্কটপের অপটিক্যাল ড্রাইভ নস্ট থাকলে তখন ইউএসবি পেন ড্রাইভের সাহায্যে অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায়। আজ আপনাদের শেখাব USB পেন ড্রাইভ থেকে Windows 7 ইনস্টলের পদ্ধতি।
নিচে ধাপে ধাপে তা আলোচনা করা হল-
পেনড্রাইভ পার্টিশন এবং ফরম্যাট করা:
Windows 7 এর বুটেবল ইউএসবি পেন ড্রাইভ তৈরী করার জন্য ৮জিবির পেন ড্রাইভই আদর্শ। ৪জিবি দিয়ে ও হয়, তবে বাজারে যেসব পেন ড্রাইভ পাওয়া যায় তাদের বেশিরভাগের গায়ে ক্যাপাসিটি যা লেখা থাকে প্রকৃতপক্ষে তার চাইতে অনেক কম থাকে। তাই সব ৪জিবির পেন ড্রাইভ দিয়ে না ও হতে পারে। বুটেবল করার জন্য পেন ড্রাইভটিকে বিশেষভাবে পার্টিশন এবং ফরম্যাট করতে হবে। এই কাজের জন্য Windows 7 অপারেটিং সিস্টেমের পিসি ব্যবহার করাটাই উত্তম।
১. পেন ড্রাইভটি USB পোর্টে সংযোগ দিন। দরকারি কিছু থাকলে তা ব্যাকআপ রাখুন। কারণ পেন ড্রাইভের সব ডাটা মুছে যাবে।
২. Start Menu -> Search বক্সে cmd লিখলে উপরে cmd নামে একটা সার্চ রেজাল্ট পাবেন।
৩. Ctrl+Shift+Enter চাপুন অথবা cmd এর উপর রাইট ক্লিক করে Run as Administrator এ ক্লিক করুন।
৪. উইন্ডোজের একটা ওয়ার্নিং আসবে yes ক্লিক করুন। কমান্ড প্রম্পট চালু হবে।
৫. কমান্ড প্রম্পটে বাই ডিফল্ট c:\Windows\system32 লোকেশন থাকবে। diskpart লিখে এন্টার দিন। DISKPART> প্রম্পট দেখাবে।
৬. list disk লিখে এন্টার দিন। আপনার কম্পিউটারে সংযুক্ত সব ডিস্কের তালিকা Disk 0, Disk 1 এইভাবে দেখাবে। আপনার পেন ড্রাইভটি কত নাম্বারে দেখাচ্ছে তা নোট করে নিন। ডিস্কের সাইজ দেখে সহজেই বুঝতে পারবেন কোনটি পেন ড্রাইভ।
৭. একে একে নিচের প্রতিটি কমান্ড টাইপ করে এন্টার দিন(খেয়াল রাখবেন সব কমান্ড যেন সঠিকভাবে এক্সিকিউট হয়)-
Select Disk # (# এর পরিবর্তে ৬ নং ধাপে পাওয়া আপনার পেন ড্রাইভের নাম্বারটি হবে)
Clean
Create Partition Primary
Select Partition 1
Active
Format FS=NTFS
Assign
Exit
৮. কমান্ড প্রম্পট বন্ধ করবেন না মিনিমাইজ করে রাখুন।
পেন ড্রাইভকে বুটেবল করা:
১. Windows 7 এর সেটাপ ডিস্ক পিসির অপটিক্যাল ড্রাইভে প্রবেশ করান। মাই কম্পিউটারে প্রবেশ করে দেখুন ইউএসবি পেন ড্রাইভটিকে কোন ড্রাইভ লেটার দেখাচ্ছে। নোট করে রাখুন।
২. ডেস্কটপে Windows 7 নামে একটা ফোল্ডার তৈরী করুন। Windows 7 এর সেটাপ ডিস্কের সব কিছু এই ফোল্ডারে কপি করুন।
৩. কমান্ড প্রম্পট ম্যাক্সিমাইজ করুন। একে একে নিচের প্রতিটি কমান্ড টাইপ করে এন্টার দিন(খেয়াল রাখবেন সব কমান্ড যেন সঠিকভাবে এক্সিকিউট হয়)-
CD "C:\Users\আপনার ইউজারনেম\Desktop\Windows 7\"
CD Boot
Bootsect.exe /nt60 X: (এখানে X এর পরিবর্তে ১ নং ধাপে পাওয়া আপনার পেন ড্রাইভের ড্রাইভ লেটারটি হবে)
Windows 7 এর বুটেবল ইউএসবি তৈরী:
১. ডেস্কটপে তৈরী করা Windows 7 ফোল্ডারের ভেতর প্রবেশ করে সবকিছু কপি করে মাই কম্পিউটারে প্রবেশ করে পেন ড্রাইভে প্রবেশ করে পেস্ট করুন। কপি হয়ে গেলেই আপনার কাজ শেষ। এখন এই পেন ড্রাইভের সাহায্যে আপনি Windows 7 ইনস্টল করতে পারবেন। সেটাপের জন্য আপনার পিসি অথবা ল্যাপটপকে ইউএসবি থেকে  বুট করাতে হবে।
Sunday, October 9, 2011
ফেইসবুকেও যুক্ত হচ্ছে অনুবাদ সুবিধা
কেমন আছেন সবাই ?
আশা করি সবাই ভালো আছেন।  আমি ভালো আছি
আসলে আমি মনে করি গুগল প্লাস আসাতে আমরা যারা ফেইসবুক ব্যবহার করি তাদের জন্য ভালই হয়েছে। কারন ফেইসবুক আগে একাই অধিপত্তি করেছে কিন্তূ এখন গুগল প্লাস আসাতে তাদের প্রতিযোগিতা বেড়েছে ফলে ফেইসবুকে নতুন নতুন সব ফিচার আপডেট করা হচ্ছে।
সম্প্রতি  ফেসবুকে যুক্ত হচ্ছে অনুবাদ  [ট্রান্সলেটর] সুবিধা।  এর ফলে এক ক্লিকেই ফেসবুকের বিভিন্ন স্ট্যাটাস, কমেন্ট অনুবাদ করা যাবে। পরীক্ষামূলক থাকলেও কয়েকদিনের মধ্যেই ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুবিধাটি উন্মুক্ত হবে বলে জানা গেছে।
মাইক্রোসফট বিং-এর সহায়তায় ফেসবুকে যুক্ত হওয়া টুলটি গুগল অনুবাদকের চেয়ে ভিন্ন।  তবে এটি আপাতভাবে শুধু ফেসবুক পেজে ব্যবহার হবে। কোনো স্ট্যাটাস বা মন্তব্য অনুবাদে লাইক বা কমেন্ট বাটনের পাশে ট্রান্সলেট [অনুবাদ] বাটন যোগ করা হবে। এই বাটনটি চাপলে নতুন পপ-আপ উইন্ডোতে ব্যবহারকারীর পছন্দের ভাষাতে স্ট্যাটাস কিংবা মন্তব্যটি অনুবাদ আকারে দেখাবে। কোনো অনুবাদ সম্পূর্ণভাবে সঠিক মনে না হলে সেটি বিং-এর মাধ্যমে ঠিক করার ব্যবস্থা থাকবে।
ফেসবুকের বিভাগীয় ব্যবস্থাপক বলেন, নতুন এই ফিচারটি প্রাথমিকভাবে ফেসবুক প্রোফাইলে ব্যবহারের সুযোগ থাকছে না। ফেসবুক পেজের প্রশাসকরা পেজ সেটিং থেকে অ্যাডমিন, কমিউনিটি এবং মেশিন ট্রান্সলেটর থেকে ‘অ্যালাউ ট্রান্সলেটর’ ক্লিক করে এই সুবিধাটি পাবেন।
তথ্য সুত্র : দৈনিক সমকাল ।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই মাহ মুদুল হাসান প্রিন্স।
Saturday, October 8, 2011
সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ [[পর্ব-৭]] : বিভিন্ন এড অন ব্যবহার আরও রুপবতী করে তুলুন আপনার ব্লগ
আসসালামালাইকুম ।
কেমন আছেন সবাই ?
আশা করি আল্লাহ্‌র রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহ্‌র রহমতে ভালই আছি।অনেক দিন পর আমি এবার আমার ব্লগস্পট ব্লগ ডিজাইনের ধারাবাহিকতায় ফিরে আসলাম।
আজকের এই পোস্টটি আমি আমার আমার অনলাইন গুরু, বড় ভাই, বন্ধু  তাহের চৌধুরী সুমন  ভাইকে উনার জন্মদিনের উপহার হিসেবে উৎসর্গ করে করলাম।
আমাকে যারা অনলাইন জগতে চিনেন টার একমাত্র কারিগর হল তাহের চৌধুরী সুমন ভাই। আমি উনার কাছ থেকে অনেক কিছুই শিখছি এবং এখনো শিখছি। আর ব্লগিং এ আমাকে একমাত্র সুমন ভাই আমাকে উৎসাহ দিয়েছেন এবং এখনো  উৎসাহ জুগিয়ে যাচ্ছেন।
আসুন তাহলো এখন আমারা আমাদের পোস্ট শুরু করি।
আপনার ব্লগে GTalk Badge যোগ করুন
চান নাকি আপনি আপনার ব্লগে লাইভ GTalk Badge ব্যবহার করতে ?
ভাবছেন খুব কঠিন ? আরে না একেবারেই সহজ।
এটি করতে হলে আপনাকে যা করতে হবে তাহলো
• প্রথমে আপনাকে এই লিংকে যেতে হবে । Gmail এ লগ ইন করা থাকলে লগ ইন করা লাগবেনা আর লগ ইন করা না থাকলে লগ ইন করতে হবে।
• তারপর নিচের ছবির মত edit এ ক্লিক করুন
• তারপর নিচের ছবির মত আপনার প্রয়োজনীয় সেটিং ঠিক করে নিন।
• তারপর নিচের ছবির মত Update Badge এ ক্লিক করুন
• তারপর আপনি কিছু html চদ পাবেন অই কোডগুলি আপনি আপনার ব্লগে সংযুক্ত করতে হবে
• তারপর কোডগুলি কপি করে নিন। এখন আপনি আপনার ব্লগে লগ ইন করে Deshboad>Design>Add A Gadget>HTML/JavaScript এ ক্লিক করে আপনার পছন্দ মত জায়গায় বসিয়ে দিন।
এবার সেইভ করুন আপনার কাজ শেষ। ব্যস হয়ে গেলো।
আপনার ব্লগের ভাষা সহজেই ট্রান্সলেট করার জন্য ব্লগে রাখুন গুগল ট্রান্সলেটার
আপনার ব্লগে বিভিন্ন দেশ থেকে ভিজিটর আসবে এটাই স্বাভাবিক। আপনার ব্লগের ভাষা ধরুন ইংরেজি , সবাইত আর ইংরেজি ভালো বুঝেনা তাই আপনি যদি আপনার ব্লগ্র গুগল ট্রান্সলটার ব্যবহার করুন তাহলে ভিজিটর আপনার ব্লগের ভাষা পরিবর্তন করে সহজেই বুঝতে পারবে। এতে আপনার ভিজিটর আপনার ব্লগ ভিজিট করে মজা পাবে।
এই কাজটিও করা খুব সহজ। এই কাজটি করতে হলে আপনাকে যা করতে হব
• প্রথমে এই লিংকে যান
• তারপর আপনার পছন্দ মত সেটিং ঠিক করে নিন।
• Preview Change এ ক্লিক করে এটি দেখতে কেমন হবে তা দেখে নিতে পারেন।
• তারপর Get The Code এ ক্লিক করুন
• তারপর আপনি কিছু html কোড পাবেন। অই কোডগুলি কপি করে নিন
• তারপর আপনার ব্লগে লগ ইন করে Deshboard>Design>Add A Gadget?HTML/JavaScript  এ ক্লিক করে কোড গুলি দিয়ে সেইভ করুন।
এবার আপনার ব্লগ প্রিভিউ দিয়ে পরিবর্তন দেখুন।
আশা করি সবাই বুঝতে পেড়েছেন। তারপরও যদি কারো কোথায়ও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না । আর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই মাহ মুদুল হাসান প্রিন্স।
সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : পরিবর্তন করুন ব্লগের টাইটেল স্টাইল এবং সংখ্যা বিহীন লেবেল দেখান (পর্ব ৫)
কেমন আছেন  সবাই ? আমি বেশ ভালো আছি। আপনারা জানেন আমি ব্লগস্পট ব্লগের বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করে যাচ্ছি। আর এরি ধারাবাহিকতায় আজ লিখতে বসলাম সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ (৫ পর্ব )। যারা আজই নতুন পেলেন এই সিরিজ পোষ্টের ৫ম পর্ব তারা চাইলে আগের পর্ব গুলি নিচের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন।
সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : পেজ ন্যাভিগেশান মেন্যু (পর্ব ১)   সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : “রিলেটেড পোস্ট” (পর্ব ২)
সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : লেবেলকে ড্রপডাউন মেনুতে রূপান্তর (পর্ব ৩)
সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : পোস্ট সংখ্যা ও বেশি মন্তব্যের পোস্ট দেখান (পর্ব ৪)
আজকের পোষ্টে থাকছে কিভাবে আপনার ব্লগের লেবেলগুলকে সংখ্যা বিহীন দেখাবেন এর উপায় এবং আরও থাকছে কিভাবে ব্লগের টাইটেল স্টাইল পরিবর্তন করবেন সেটা নিয়ে। আসুন তবে শুরু করা যাক।
এখন দেখবো  কিভাবে আপনার ব্লগের লেভেলগুলোকে সংখ্যা বিহীন করবেনঃ
লেবেলের অন্তর্ভূক্ত পোস্ট সংখ্যা বিহীন করার উপায় নিচে দেওয়া হল:-
• ব্লগার.কম এ লগইন (Login)করুন।
• Page Elements পাতায় আপনার লেবেল গেজেটটিতে (Label Gadget) ক্লিক করুন।
• যে উইন্ডোটি আসবে সেখানে আপনি বিভিন্ন অপশন পাবেন লক্ষ্য করুন।
• এখানে Show number of posts per label এ ক্লিক করা থাকবে।
• আপনার কাজ হচ্ছে উপরের লেখাটির পাশের টিক চিহ্নটি (Tick mark) উঠিয়ে দিন।
• সেভ করুন (Save) ব্যাস আপনার কাজ শেষ
এবার আপনার ব্লগ টা দেখুন নিচের ছবির মতন আর লেভেলের সংখ্যা দেখাচ্ছে না ।
আশা করি সবাই বুজতে পেড়েছেন।
এবার দেখবো কিভাবে আপনার ব্লগ টাইটেল স্টাইল পরিবর্তন করবেনঃ
১)  প্রথমে আপনার ব্লগে লগ ইন করুন।
২) তারপর ব্লগারে ড্যাসবোর্ড থেকে Design > Page Element এ যান
৩) Add a gadget এ ক্লিক করে HTML/JavaScript সিলেক্ট  করুন
৪) এখানে Title এর জায়গা খালি রেখে Content এর জায়গায় নিচের কোডসমুহ কপি করে পেস্ট করুন। এখানে  “অনলাইনে আয় বিষয়ক বাংলা ব্লগ “ লেখার জায়গায় আপনার পছন্দমত লেখা দিলে তা টাইটেল বারে প্রদর্শিত হবে।
আশা করি সবাই পারবেন।
সবার কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই মাহ মুদুল হাসান প্রিন্স।
সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : আপনার ব্লগ পোস্টের তারিখ, সময় এবং লেখকের নাম লুকিয়ে রাখুন (পর্ব-৬)
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় ভালই আছি। আজ অনেক দিন পর পোস্ট করতে বসলাম, আসলে পোড়া লেখার ঝামেলার ভিতর আছি। আপনারে জানেন যে আমি ব্লগস্পটের ব্লগ ডিজাইন নিয়ে চেইন টিউন করে যাচ্ছি। তারি ধারাবাহিকতায় আজকে আমি পর্ব ৬ শুরু করছি।
যাক আর কথানা বাড়িয়ে শুরু করা যাক।
আজ আমি লিখব কিভাবে আপনার ব্লগস্পট ব্লগের পোস্ট তারিখ, সময় এবং লেখকের নাম লুকিয়ে রাখবেন।
• ১)  প্রথমেই আপনি  আপনার ব্লগে সাইন ইন করুন।
• ২) তারপর আপনি  “Deshboard>Layout>Edit Html”  এ যান।
• ৩) তারপর “Expand Wedget Templates” এ ক্লিক করুন।
পোস্টের তারিখ লুকানোর জন্য
প্রথমে নিচের কোডটি Ctrl+F  দিয়ে খুঁজুন এবং পরে কোডটি ডিলেট করে দিন ।
<data:post.dateHeader/>
পোস্টের সময় লুকানোর জন্য
নিচের কোডটুকু খুঁজুন এবং খেজে পেলে কোডটুকু ডিলেট করে দিন
পোস্টে লেখকের নাম লুকানোর জন্য
এর জন্য প্রথমে নিচের কোডটুকু খুঁজুন এবং কোডটুকু খুজে পেলে ডিলেট করে দেন ।
<b:if cond='data:top.showAuthor'>
<data:top.authorLabel/>
<data:post.author/>
</b:if>
এই কাজ গুলি করা একেবারেই সহজ আশাকরি সবাই পারবেন তারপরও কার কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না। টিউনটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না এবং কোন ভুল হলে ক্ষমা সুন্দর দিষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই মাহ মুদুল হাসান প্রিন্স।
সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : পোস্ট সংখ্যা ও বেশি মন্তব্যের পোস্ট দেখান (পর্ব ৪)
সবাই কেমন আছেন ? ভালো নিশ্চয়ই। আমি আপনাদের দোয়াতে বেশ ভালো আছি। সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ এই সিরিজ পোষ্টের আজ আমার ৪র্থ পোস্ট। গত পোস্ট গুলো তে কি কি নিয়ে আলোচনা করা হয়েছিল আসুন দেখে নেই এক নজরে…
1. সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : পেজ ন্যাভিগেশান মেন্যু (পর্ব ১)
2. সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : “রিলেটেড পোস্ট” (পর্ব ২)
3. সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : লেবেলকে ড্রপডাউন মেনুতে রূপান্তর (পর্ব ৩)
আজ আমি আপনাদের মাঝে আবারও নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের পোষ্টে আমরা দেখবো কিভাবে এই গেজেটটি ব্যাবহারের মাধ্যমে আপনি আপনার ব্লগে মোট কতটি পোস্ট (Post)  প্রকাশিত হয়েছে এবং আপনার ব্লগের ভিজিটররা  (Visitor-Reader) মোট কতগুলো মন্তব্য (Comment) করেছেন তা দেখতে পারবেন। এবং বোনাস হিসাবে থাকছে কোন পোষ্টে কত গুলো মন্তব্য পড়েছে সেটি দেখার সুযোগ। বরাবরের মত এই সুবিধাটিও ব্লগে স্থাপন করা খুব সহজ।
আসুন তবে কথা না বাড়িয়ে শুরু করে দেই…
১ নং গেজেট
১ নং : মোট পোস্ট এবং মন্তব্য এর সংখ্যা প্রাকাশের জন্যঃ
• প্রথমে আপনার ব্লগস্পটে লগইন করুন সেখান থেকে আপনার (যে ব্লগ টাতে এই গেজেট টা ব্যাবহার করতে চান ) ব্লগের Layout/Design এ যান।
• সেখান থেকে Ad a Gadget এ ক্লিক করে HTML/ Javascripts কে নিয়ে নিন।
• এখন  নিচের দেয়া কোডটি কপি (Copy) করে নিয়ে ঐ HTML/ Javascripts গেজেটে পেস্ট (Paste) করে দিন।
• কোডের অভ্যন্তরের  earntricks লেখাটিকে (বোল্ড করা) পাল্টে আপনার ব্লগের সম্পুর্ণ  ঠিকানাটি (Blog address) লিখে দিন।
• এবার সেভ (Save) করুন। ব্যাস কাজ শেষ, এবার লেআউট দেখে নিন।
কোডটির সেটিংস পরিবর্তন করতে পারবেন।
• গেজেটটিকে নিজের পছন্দমতো কোন একটি দিন নাম আমি ‘ব্লগ পরিসংখ্যান’ বা Blog Statistics এটা ব্যবহার করি চাইলে এটাও করতে পারেন ।
• Posts: লেখাটি যেখানে রয়েছে সেখানে ‘Post’ লেখাটি (বোল্ড করা) পাল্টে ‘পোস্ট সংখ্যা’ বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
• Comments: লেখাটি যেখানে রয়েছে সেখানে ‘Comments’ শব্দটি (বোল্ড করা) পাল্টে ‘মন্তব্য সংখ্যা’ বা অন্য যে কোন বাংলা শব্দ লিখতে পারবেন।
• font color=”blue” পাল্টে ‘black’ কিংবা ‘red’ অথবা যে কোন রঙ লিখে দিতে পারবেন।
২ নং গেজেট
২ নং : যেসব পোস্টে সবচাইতে বেশি মন্তব্য করা হয়েছে সেগুলো দেখানো জন্যঃ
• উপররে দেখানো ওয়েতে HTML/ Javascripts গেজেট নিয়ে নিচের কোড টি বসিয়ে দিন।
• এবার সেভ (Save) করুন। ব্যাস কাজ শেষ, এবার লেআউট দেখে নিন।
কোডটির দুইটি সেটিংস পরিবর্তন করুন।
• earntricks লেখাটি পাল্টে আপনার ব্লগের নামটি লিখে দিন।
• ইচ্ছে করলে maxshowresult=5; এর সংখ্যাটি পাল্টাতে পারবেন।
আশা করি সবাই পারবেন, আর ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না ।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই মাহ মুদুল হাসান প্রিন্স।
সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ : লেবেলকে ড্রপডাউন মেনুতে রূপান্তর (পর্ব ৩)
আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
আবার আসিলাম ফিরে প্রিয় earntricks এর ভুবনে। আজ অনেক দিন পর পোস্ট করতে বসলাম, সামনে বিশ্ববিদ্যালয়য়ের ভর্তি পরীক্ষা তাই পরা লেখা নিয়ে একটু বেস্ত সময় যাচ্ছে। সবাই দোয়া করবেন যাতে আমার স্বপ্ন পূরণ হয়।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর করবেন। এটি অনেকেরই জানা থাকতে পারে। তবে ব্লগের মন্তব্য পরে যা বুজতে পারছি, এখানে অনেকেই আমার মত নতুন ব্লগার। আমি মনে করি তাদের এই পোস্টটি অনেক উপকারে লাগবে।
এভাবে ব্লগের লেভেল কে দেখালে  আপনার ব্লগ ডিজাইন সুন্দর দেখাবে এবং পাশাপাশি আপনার ব্লগের পেইজ লোড হওয়ার সময়ও কমে আসবে। আর আপনার ব্লগে যদি বিষয়ের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, যদি এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে ধরে, তাহলে এখনি এই গেজেটটিকে ড্রপডাউন মেনুর মতো করে নিন। ব্লগের  জায়গা বাঁচবে।  আসুন তবে দেখে নেয়া যাক কিভাবে করবেন আপনার ব্লগস্পট ব্লগের লেবেলকে ড্রপডাউন বা পপআপ মেনুতে রূপান্তর।
১) প্রথমে ব্লগার.কম এ লগইন করে dashboard থেকে আপনার desired ব্লগটার layout এ যান ।
২) add a Gedjet ট্যাব এ ক্লিক করে সেখান থেকে একটি লেবেল গেজেট নিয়ে সেভ করুন।
৩) এবার আপনাকে Layout থেকে Edit HTML ট্যাবে যেতে হবে।
৪) Expand Widget Templates লেখার পাশের চেকবক্সে টিক চিহ্ন দিবেন না।
৫) এবার contrl+F চেপে  নিচের লাইনটি খুঁজে বের করুন।
<b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’>
৬) আশা করি পেয়ে গেছেন এখন খুঁজে পাওয়া লাইনটি সম্পূর্ণ মুছে দিয়ে নিচের কোডটি স্থাপন করুন।
<b:widget id=’Label1′ locked=’false’ title=’Labels’ type=’Label’>
<b:includable id=’main’>
<b:if cond=’data:title’>
<data:title/>
</b:if>
<select onchange=’location=this.options[this.selectedIndex].value;’ style=’width:200px’>
<option>Label Gadget Name</option>
<b:loop values=’data:labels’ var=’label’>
<option expr:value=’data:label.url’><data:label.name/>
</option>
</b:loop>
</select>
<b:include name=’quickedit’/>
</b:includable>
</b:widget>
পরীক্ষা করে দেখার জন্য নিচের PREVIEW তে ক্লিক করুন। আশা করি সব ঠিক ঠাকই আছে।
যদি সব ঠিকি থাকে তবে SAVE TEMPLATE এ ক্লিক করে শেভ করুন।
উপরের কোডটির দুটো জায়গায় সম্পাদনা করতে হবে।যে সাইডবারে রাখবেন, তার মাপ অনুযায়ী 200px মানটি পরিবর্তন করুন। লেবেল গেজেটটির নাম পরিবর্তন করার জন্য Label থেকে বিভাগ বা ক্যাটাগরি নাম দিয়ে দিন । ব্যাস কাজ শেষ।
আশা করি বুঝতে পেড়েছেন, করতে গিয়ে কোন সমস্যায় পরলে দয়া করে মন্তব্য করতে ভুলবেন না যেন। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ভালবাসাসহ আপনাদেরই মাহ মুদুল হাসান প্রিন্স।