Monday, October 17, 2011

ফটোশপ জোন(পর্বঃ২৮-ভ্যারোবোর্ড তৈরি(২))

গতপর্বের পরে
line tool সিলেক্ট করুন। এর জন্য টুলস অপশন্স বারে নিচের মত মান নির্ধারণ করুন।
এটা দিয়ে নিচের মত লাইন টানুন। প্রতিটা লাইনই আলাদা লেয়ারে তৈরি হবে। আপনি ইচ্ছা করলে লেয়ারগুলো rasterize করে নিতে পারেন।
এবারে রেজিস্টর তৈরির পালা। rounded rectangle tool দিয়ে নিচের মত করে একটি semi rectangle তৈরি করুন। এটিও নতুন লেয়ারে তৈরি হবে।

এখন pencil tool দিয়ে বিভিন্ন কালারের রেখা আকুন । এই রেখাগুলো রেজিস্টরের কালার কোড হবে।
pencil tool এর সাইজ হবে নিচের মত
পেন্সিল দিয়ে আকার পরে
এখন রেজিস্টরের ডানপাশের অংশ rounded rectangle tool দিয়ে বৃত্তের মত করে অবঅজেক্ট তৈরি করুন।
এভাবে বামপাশেও তৈরি করুন।
এখন দুইবার ctrl+E প্রেস করুন। ফলে রেজিস্ট্রের এই তিনটি অংশের লেয়ার পরস্পর মিলে যাবে। উল্লেখ্যা ডান ও বামপাশের গোল করে তৈরি করা অংশটি রেজিস্টরের প্রলম্বিত অংশ।
রেজিস্টরের জন্য blending option এ নিচের মত মান নির্ধারণ করুন।


নিচের মত পাবেন।

রেজিস্টরের দুইপাশে পেন্সিল টুল দিয়ে দুটি দাগ আকুন,দেখে মনে হয় যেনো, দুটি ছোট তার দিয়ে রেজিস্টরটি আটকানো আছে।

এই লেয়ারটি কপি ডুপ্লিকেট করুন এবং ফলে আরেকট রেজিস্টর পাবেন। রেজিস্টরকে বামদিকে সরিয়ে নিচের মত করুন। ফলে নিচের মত পাবেন।

আমি আরেকটু এডিট করে নিলাম।
সবাইকে ধন্যবাদ।

ফটোশপ জোন(পর্বঃ২৭-ইলেক্ট্রনিক ভ্যারোবোর্ড তৈরি(১))

যেকোনো ডকুমেন্ট খুলে নিচের মত সিলেকশান করে #639E42 কালার দিয়ে ফিল করুন।
এখন select-> modify-> contract এ ক্লিক করে যে বক্স পাবেন তাতে মান দিন ১৩পিক্সেল। ফলে নিচের মত সিলেকশান ছোট হয়ে আসবে।
নতুন লেয়ার তৈরি করে তাতে এই সিলেকশানটি #1C4A02 কালার দিয়ে ফিল করুন।
Lasso tool দিয়ে এই লেয়ারে নিচের মত সিলেকশান তৈরি করে delete প্রেস করুন। ফলে ঐ অংশটুকু ডিলিট হবে এবং এর নিচের লেয়ারে থাকা সবুজ অপেক্ষাকৃত কম সবুজ উংশটি দেখা যাবে।
এখন elliptical tool(not selection tool) সিলেক্ট করুন। এটা দিয়ে নিচের মত বৃত্ত তৈরি করুন। বৃত্তটি নতুন লেয়ারে তৈরি হবে।

লেয়ারটি rasterize করুন লেয়ারের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে।
এরপর জন্য নিচের মত blending option এ মান নির্ধারণ করুন।

gradient overlay এর মান হিসেবে নিচের মত মান সেট করুন। আর opacity এর জন্য সামঞ্জস্যপূর্ণ মান নির্ধারণ করুন।
এই বৃত্তের উপর আরেকটি বৃত্ত আকি elliptical marquee tool দিয়ে।

সাদা বৃত্তের লেয়ারের নিচে আরেকটি নতুন লেয়ার তৈরি করুন। এরপর সাদা বৃত্তের লেয়ার সিলেক্ত করে ctrl+E প্রেস করুন। ফলে লেয়ারটি নতুন লেয়ারের সাথে মিশে যাবে। এরপর সাদা ও কালো বৃত্তের লেয়ারকেও merge করুন একইভাবে। এরপর এর কয়েকটি কপি তৈরি করে নিজের মত বিন্যস্ত করুন।
পরের পর্বে ভ্যারোবোর্ড এর পরিপূর্ণতা দান করব। সবাইকে ধন্যবাদ।

Sunday, October 16, 2011

ফটোশপ জোন(পর্বঃ২৬- মেটাল টেক্সট বা ধাতব লেখা তৈরি)

নতুন একটি ডকুমেন্ট খুলুন ফরগ্রাউন্ড কালার ও ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে যথাক্রমে কালো ও সাদা রঙ সিলেক্ট করুন। Gradient tool সিলেক্ট করে এর জন্য নিচের মত মান নির্ধারণ করুন টুলস অপশন্স বার থেকে
ডকুমেন্টের উপরের ডান কোণা থেকে নিচের বাম কোণা পর্যন্ত ড্র্যাগ করুন। নিচের মত পাবেন।
filter->noise-> add noise কমান্ড দিলে একটি বক্স পাবেন তাতে নিচের মত মান দিন।
ফলে নিচের মত পাবেন।
filter -> blur-> motion blur কমান্ড দিন। নিচের মত বক্স পাবেন। এতে নিচের মত মান দিন।
ফলে নিচের মত হবে।
এখন এর নিচের অংশে অর্থাৎ যেখানে একটু গাঢ় রঙ হয়েছে সেখানে টেক্সট টুল দিয়ে নিচের মত লিখুন।
এই টেক্সটটি নতুন লেয়ারে লিখা হয়েছে। উল্লেখ্য যেকোনো টেক্সট আলাদা টেক্সট লেয়ারে লিখা হয়।
ctrl ধরে টেক্সট লেয়ারের থাম্বনেইলে একটি ক্লিক করুন। ফলে টেক্সটের চারপাশে সিলেকশান তৈরি হবে।
এখন ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করুন।

এখন টেক্সট লেয়ারটি ফেলে দিন বা hide করে রাখুন।

ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ডুপ্লিকেট করুন এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটি hide করে রাখুন। ডপ্লিকেট লেয়ারটি সিলেক্ট রাখুন।
ctrl+shift+I প্রেস করুন। ফলে ইনভার্ট সিলেকশান তৈরি হবে। অর্থাৎ আপনার টেক্সটের চারপাশে যে সিলেকশান তৈরি হয়েছিল তা ডিসিলেক্ট হয়ে এর বাইরের অংশ সিলেক্ট হবে। delete প্রেস করুন। বাইরের অংশ ডিলিট হবে।
এখন blending option সিলেক্ট করে নিচের মত মান নির্ধারণ করুন।


এর ফলে নিচের মত পাবেন।
তাছাড়া Bevel and emboss এর মান যদি নিচের মত করেন,
তাহলে নিচের মত সূক্ষ কিনারা বিশিষ্ট টেক্সট পাবেন
সবাইকে ধন্যবাদ।
আগের পর্বের স্ক্রুগুলো এই লেখায় লাগিয়ে দিলে কেমন হয় ?

ফটোশপ জোন(পর্বঃ২৫- স্ক্রু তৈরি)

স্ক্রুর প্রয়োজন আমাদের লাইফে কতখানি তা তো আমরা সবাই জানি। আর একারণেই মাথা থেকে যদি একটা স্ক্রুও খুলে যায় তাহলে কি সমস্যায় পড়তে হয় তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। আসুন আমরা তাই আজ একটি  স্ক্রু তৈরি করি, যেনো হারানো স্ক্রুর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। :) মজা করলাম। হ্যা বন্ধুরা আজ আমি আপনাদের দেখাব, কিভাবে স্ক্রু তৈরি করা যায়।
প্রথমে একটি ডকুমেন্ট খুলুন। elliptical marquee টুল দিয়ে shift ধরে একটি বৃত্ত তৈরি করুন। shift ধরার ফলে পারফেক্ট বৃত্ত পাবেন।

সাদা ও কালো রংকে যথাক্রমে ফরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট করুন। গ্রাডিয়ান্ট টুল দিয়ে নিচের মত দেখানো ডিরেকশানে ড্র্যাগ করে গ্রাডিয়ান্ট টানুন।
এ বৃত্তটির কপি তৈরি করে নতুন লেয়ার তৈরি করে তাতে পেষ্ট করুন। ব্যাকগ্রাউন্ড লেয়ারট hide করে দিন।
এবার নতুন আরেকটি লেয়ার নিয়ে তাতে নিচের মত সিলেকশান তৈরি করে কিছুটা হালকা ধূসর রঙ দিয়ে ফিল করুন।

blending option থেকে এর জন্য নিচের মত inner shadow এর মান নির্ধারন করুন।

এইতো হয়ে গেলো

layer-> merge visible কমান্ড দিন। ব্যাকগ্রাউন্ড লেয়ার ছাড়া বাকি লেয়ারগুলো এক লেয়ারে পরিণত হবে।
ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম মোড আনুন ,তা দিয়ে স্ক্রুকে ছোট করে দেখুন। আমি এর কয়েকটি কপি তৈরি করলাম।

সবাইকে ধন্যবাদ।

ফটোশপ জোন( পর্বঃ২৩- কাঠের টেক্সট তৈরি)

সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফটোশপের ধারাবাহিক টিউনে। আজ টিউনটির ২৪তম পর্ব। কয়েকদিন বিরতি আবারো লিখতে বসলাম। আর ইতোমধ্যে আশা করছি আপনারাও ফটোশপের আগের পর্বের প্রজেক্টগুলো ভালোভাবে রপ্ত করে ফেলেছেন। পর্ব-২১ এ আমি দেখিয়েছিলাম কিভাবে কাচের টেক্সট তৈরি করা যায় তা দেখিয়েছিলাম। আজ দেখাব কিভাবে কাঠের টেক্সট তৈরি করা যায়। উল্লেখ্য, কাচের টেক্সট তৈরির পন্থা এ ক্ষেত্রে প্রজোয্য নয়।
একটি নতুন ডকুমেন্ট খুলুন। পর্ব-২৩ এর মত করে কাঠ তৈরি করুন।

এই কাঠের লেয়ারের উপরে যেকোনো রঙের টেক্সট লিখুন।


এখন কাঠের লেয়ারটি আবার সিলেক্ট করুন। এ অবস্থায় ctrl ধরে রেখে টেক্সট লেয়ারের থাম্বনেইল এর উপর ( লাল বৃত্ত দ্বারা দেখানো স্থানে ) একটি ক্লিক করুন। এর ফলে কাঠের লেয়ারে টেক্সট এর আকৃতির সিলেকশান তৈরি হবে।

এখন টেক্সট লেয়ারটি hide করুন উক্ত লেয়ারের পাশে থাকা চোখের আইকনে ক্লিক করে, চাইলে টেক্সট লেয়ারটি ডিলিটও করতে পারেন ( কাঠের লেয়ারটি সিলেক্ট করে রাখুন। ) নিচের মত সিলেকশান পাবেন।

Shift+ctrl+I প্রেস করে ইনভার্ট সিলেকশান করুন। এর ফলে আপনার সিলেক্ট করা অংশটি আনসিলেক্ট হবে আর আনসিলেক্ট করা অংশটি সিলেক্ট হবে। Delete প্রেস করুন। ফলে নিচের মত পাবেন।

কাঠের টেক্সট তৈরি হয়ে গেলো। আপনি ইচ্ছা করলে নিচের মত লেয়ার স্টাইল সেট করতে পারেন। এজন্য কাঠের যে লেয়ারটি সিলেক্ট করা আছে তাতে ডাবল ক্লিক করুন অথবা এই লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রাপ্ত মেনু থেকে blending option সিলেক্ট করুন। একটি বক্স আসবে তাতে bevel and emboss সিলেক্ট করে নিচের মত মান সেট করুন। এর ফলে আপনার টেক্সট কিছু উচু হবে।

ফলে নিচের মত পাবেন।

এই পর্বে আমরা শিখলাম
কাঠের টেক্সট তৈরি
bevel and emboss এর ব্যবহার।